চ্যাটজিপিটি তথ্য ফাঁসে বাংলাদেশ দশম
২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের মে মাসে সাইবার অপরাধ জগতের এক দল হ্যাকার হামলা চালিয়ে এক লাখেরও বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে। সিঙ্গাপুরভিত্তিক সাইবার নিরাপত্তা কোম্পানি ‘গ্রুপ আইবি’র গোয়েন্দা নিরাপত্তা প্ল্যাটফর্মের তথ্য বলছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের দিক থেকে বাংলাদেশ দশম স্থানে রয়েছে।
প্রতিষ্ঠানটির অনুসন্ধান বলছে, গত ১ বছরে ২ হাজার ৪৬৩ জন বাংলাদেশি চ্যাটজিপিটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। সাইবার হামলা এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে হ্যাকাররা এই অ্যাকাউন্টগুলো হ্যাক করেছে, যা পরবর্তীতে সাইবার অপরাধ জগতের অবৈধ বাজারে প্রকাশিত হয়েছে।
সার্চইঞ্জিন জার্নালডটকম এর প্রতিবেদন বলে হয়েছে, অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য যেমন-ব্যাংকের তথ্য, ই–মেইল, পাসওয়ার্ড ও ফোন নম্বর প্রকাশ হয়ে পড়ায় তা নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো (ক্রিডেনশিয়ালস) চুরি করা তথ্যের লগের মধ্যে খুঁজে পাওয়া গেছে যা পরবর্তীতে সাইবার অপরাধ জগতে বিক্রি করার জন্য দেওয়া হয়েছিল।







